Revolutionary democratic transformation towards socialism

খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে সিপিবি’র শোক

প্রখ্যাত ব্যাংকার, প্রাবন্ধিক, ব্যাংক খাতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর, শিশু কিশোর সংগঠন কঁচিকাঁচার মেলার পরিচালক। খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম গভীর শোক জানান। আজ ২৪ ফেব্রুয়ারি এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একাধিক সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে তিনি দীর্ঘদিন দেশের ব্যাংকখাতকে নেতৃত্ব দিয়েছেন। তিনি ব্যাংকখাতে খেলাপি ঋণ সংস্কৃতি, দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। নেতৃবৃন্দ বলেন, শিশু-কিশোর সংগঠক হিসেবে তিনি দেশের শিশুদের মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নেতৃবৃন্দ বলেন, দেশের আর্থিক খাতের বিকাশ ও তা দুর্নীতিমুক্ত করার ক্ষেত্রে তাঁর অবদান দেশবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। নেতৃবৃন্দ খোন্দকার ইব্রাহিম খালেদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..