খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে সিপিবি’র শোক
Posted: 24 ফেব্রুয়ারী, 2021
প্রখ্যাত ব্যাংকার, প্রাবন্ধিক, ব্যাংক খাতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর, শিশু কিশোর সংগঠন কঁচিকাঁচার মেলার পরিচালক।
খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম গভীর শোক জানান।
আজ ২৪ ফেব্রুয়ারি এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একাধিক সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে তিনি দীর্ঘদিন দেশের ব্যাংকখাতকে নেতৃত্ব দিয়েছেন। তিনি ব্যাংকখাতে খেলাপি ঋণ সংস্কৃতি, দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, শিশু-কিশোর সংগঠক হিসেবে তিনি দেশের শিশুদের মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
নেতৃবৃন্দ বলেন, দেশের আর্থিক খাতের বিকাশ ও তা দুর্নীতিমুক্ত করার ক্ষেত্রে তাঁর অবদান দেশবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।
নেতৃবৃন্দ খোন্দকার ইব্রাহিম খালেদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।