সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি, পূজা মন্ডপ-মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান সরেজমিনে দেখা ও ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলার জন্য আজ ১৭ অক্টোবর সকালে ঢাকা থেকে বাম গণতান্ত্রিক জোট এর সমন্বয়ক, বাসদ নেতা কমরেড বজলুর রশীদ ফিরোজ এর নেতৃত্বে সিপিবি সভাপতিমণ্ডলীর সদস্য কমরেড আব্দুল্লাহ আল কাফী রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী) নেতা কমরেড মানস নন্দী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভুইয়াসহ ৬ সদস্যের একটি কেন্দ্রীয় টিম চাঁদপুরের হাজিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী ও ফেনীর বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্থানীয় বাম গণতান্ত্রিক জোট নেতৃবৃন্দ আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন দুলাল, শাহজাহান তালুকদার, হারাধন চক্রবর্তী, অর্জুন দাস, পরেশ কর, নাসিরুল ইসলাম মজুমদার, ফারজানা আক্তার, আবু তাহের বাবুল, খায়ের ইমতিয়াজ দাউদ, মালেক মনছুর, জসীমউদ্দিন, বিটুল তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।