Revolutionary democratic transformation towards socialism

পার্টি দরদী আমিনা আক্তারের মৃত্যুতে সিপিবি’র শোক


আমিনা আক্তার
পাকিস্তান আমলে নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টির গোপন কাজের অন্যতম সহযোগী পার্টি দরদী আমিনা আক্তারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম।
আজ ১৮ মার্চ এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমিনা আক্তার তাঁর স্বামী প্রেস শ্রমিকনেতা কমরেড আব্দুল গফুরের অনুপ্রেরণায় কমিউনিস্ট পার্টির গোপন কাজে যুক্ত হন। গফুর-আমিনা দম্পতির বাড়ি পার্টির কেন্দ্রীয় নেতাদের ডেন বা গোপন আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো। পাকিস্তান আমল একটা বিরাট সময় জুড়ে তিনি এ দায়িত্ব পালন করেন। তাঁর সে রোমঞ্চকর অভিজ্ঞতা নিয়ে রচিত ‘রুদ্ধদিনের স্মৃতিগাঁথা’ পাঠককর্তৃক সমাদৃত হয়।
নেতৃবৃন্দ কৃতজ্ঞচিত্তে আমিনা আক্তারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..