বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম আজ এক বিবৃতিতে আগামীকাল ১ ফেব্রুয়ারি ২০২০, শনিবার ঢাকার ভোটারদের যথাসময়ে ভোট কেন্দ্রে যেয়ে ভোটাধিকার প্রয়োগ করে নিজের ভোট নিজেকেই নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রচার-প্রপাগাণ্ডাসহ নানাভাবে ভোট দানে বাধাগ্রস্থ করার অপচেষ্টা রুখে দাঁড়িয়েই নিজের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। ভোটদানসহ সংশ্লিষ্ট প্রক্রিয়ায় কোনো সমস্যা সঙ্কট দেখা দিলে প্রতিবাদ করতে হবে, সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের জাগ্রত ও সচেতন প্রয়াসই পারে সকলের ভোটাধিকার নিশ্চিত করতে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভোটাধিকার নিশ্চিত করার সংগ্রামে সিপিবি জনগণকে সাথে নিয়ে সংগ্রামে আছে, থাকবে।
Login to comment..