Revolutionary democratic transformation towards socialism

দুই জোটের চার দশকের নগর উন্নয়নের ব্যর্থতার বিরুদ্ধে বিকল্প গড়ে তুলতে কাস্তে মার্কায় ভোট চাই -মেয়রপ্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল


আজ ৩০ জানুয়ারি সকাল ১০ টা থেকে কাফরুল-মণিপুর-মোহাম্মদপুর-তেজগাঁও-ফার্মগেট-উত্তরা-দক্ষিণখান চৈতি এলাকায় গণসংযোগ ও পথসভায় অনুষ্ঠিত হয়। এ সকল পথসভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সিপিবি’র কাস্তে মার্কার মেয়রপ্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল দুই জোটের চার দশকের নগর উন্নয়নের ব্যর্থতার বিরুদ্ধে বিকল্প গড়ে তুলতে কাস্তে মার্কায় ভোট প্রার্থনা করেন। পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন, সিপিবি প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ ক্বাফী রতন, সম্পাদক আহসান হাবীব লাবলু, ঢাকা কমিটির সভাপতি মুসলেহউদ্দীন, কেন্দ্রীয়

সংগঠক আসলাম খান, কে এম রুহুল আমিন, সাদেকুর রহমান শামীম, প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সিপিবি ঢাকা কমিটির নেতা শংকর আচার্য, মনীষা মজুমদার, মুর্শিকুল ইসলাম শিমুল, যুব ইউনিয়ন প্রেসিডিয়াম সদস্য অজিত বিশ্বাস, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক শাহীন ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান আজিম, সিপিবি কাফরুল থানা নেতা আলী কাওসার মামুন, উত্তরা থানা নেতা জয়নাল আবেদীন, ছাত্র ইউনিয়ন সহ-সভাপতি দীপক শীল, ছাত্রনেতা বিএম জুবায়ের প্রধান, উদীচীর সালিমা জাহান তমা প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..