Revolutionary democratic transformation towards socialism

সিপিবি ঢাকা কমিটির সভায় মুজাহিদুল ইসলাম সেলিম ঢাকায় জনভিত্তি সম্পন্ন কমিউনিস্ট পার্টি গড়ে তুলতে হবে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা কমিটির সভায় পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, কমিউনিস্ট পার্টিকে ঢাকা শহরে জনভিত্তি সম্পন্ন পার্টি হিসেবে গড়ে তুলতে হবে। সিপিবি ঢাকা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি আরো বলেন, রমজান মাস আসলেই নিত্যপণ্যের দাম বাড়ানো হয়। একটি সিন্ডিকেট এটি করে গেলেও এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। সেলিম বলেন, যানজট-জলাবদ্ধতা, খাদ্যে ভেজাল -এর কারণে মানুষ অতিষ্ঠ। ঢাকা শহরের সাধারণ মানুষের এসব দাবিতে পাড়া-মহল্লায় কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীদের তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। আজ সকালে পুরানা পল্টনের মুক্তিভবনে সিপিবি ঢাকা কমিটির সভাপতি আব্দুল কাদের-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, আহসান হাবিব লাবলু, জাহিদ হোসেন খান, সুকান্ত শফি চৌধুরী, কাজী রুহুল আমিন, সাদেকুর রহমান শামীম, জলি তালুকদার, ডা. আবু সাইদ, আবু তাহের বকুল, খান আসাদুজ্জামান মাসুম, সেকেন্দার হায়াৎ, আজম খান বাবু, কে এম মিন্টু, আবিদ হোসেন, হযরত আলী, মানবেন্দ্র দেব, সাজেদা বেগম সাজু প্রমুখ নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ বলেন, ঢাকা শহরের মানুষ টাকা দিয়েও খাবার পানি পাচ্ছে না। ওয়াসার পানি দুর্গন্ধযুক্ত ময়লা। এটা খাবার তো দূরের কথা অন্য কোন কাজেও ব্যবহার করা যায় না। নেতৃবৃন্দ পানি ও পয়:নিষ্কাশন ব্যবস্থা বাবদ চার্জ না বাড়ানোর জন্য ঢাকা ওয়াসার প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ ঢাকা বাসীর বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার জন্য সংগঠনের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান। সভায় নেতৃবৃন্দ ঢাকার যানজটের জন্য দায়ী প্রাইভেট কার আমদানী বন্ধের জন্যও দাবী জানান। বার্তা প্রেরক সেকেন্দার হায়াৎ সিপিবি ঢাকা কমিটি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..