Revolutionary democratic transformation towards socialism

ভারতের কমিউনিস্ট পার্টি (CPI)-এর সাধারণ সম্পাদক সুধাকর রেড্ডির সঙ্গে সিপিবি নেতৃবৃন্দের বৈঠক

ঢাকায় সফররত সার্কভূক্ত দেশগুলোর কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের পৃথক পৃথক দ্বি-পাক্ষিক বৈঠকের অংশ হিসেবে আজ সন্ধ্যা ৬:৩০-এ মুক্তিভবনে ভারতের কমিউনিস্ট পার্টি (CPI)-এর সাধারণ সম্পাদক কমরেড সুধাকর রেড্ডির সঙ্গে সিপিবি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, শামছুজ্জামান সেলিম, আশরাফ হোসেন আশু, সিপিবি’র উপদেষ্টা মনজুরুল আহসান খান, আন্তর্জাতিক বিভাগের সদস্য হাসান তারিক চৌধুরী। বৈঠকে দুদেশের পার্টির নেতৃবৃন্দ দক্ষিণ এশিয়ায় সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ এবং সশস্ত্র মৌলবাদের উত্থানে গভীর উদ্বেগ প্রকাশ করেন। কমরেড সুধাকর রেড্ডি স্থল সীমান্তকে ইতিবাচক উল্লেখ করে বলেন, বর্তমান মোদি সরকারের গৃহীত অর্থনৈতিক নীতি সাধারণ গরিব, কৃষক ও মধ্যবিত্তের জীবনকে সঙ্কটাপন্ন করে তুলেছে। তিনি আরও বলেন, বর্তমান বিজেপি সরকার এখন ধর্মনিরপেক্ষ ভারতের ইতিহাসকে সাম্প্রদায়িকীকরণের ঘৃণ্য কাজে হাত দিয়েছে। ভারতের কমিউনিস্টরা এর বিরুদ্ধে লড়ছে। ভারতের মুসলমানদেরকে বাংলাদেশী আখ্যা দিয়ে বিতাড়ণ কিংবা ধর্মান্তরিতকরণের অপচেষ্টা চালাচ্ছে বর্তমান বিজেপি সরকার। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দু’দেশের পার্টির সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। বার্তা প্রেরক চন্দন সিদ্ধান্ত কেন্দ্রীয় দপ্তর বিভাগ

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..