Revolutionary democratic transformation towards socialism

ভারতের সংসদে স্থল সীমান্ত বিল পাশ হওয়ায় সিপিবি’র সন্তোষ

গতকাল ভারতের সংসদে বাংলাদেশের সাথে স্থল সীমান্ত বিল পাশ হওয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সন্তোষ প্রকাশ করেছে। পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ এক যুক্ত বিবৃতিতে বলেন ঐতিহাসিক এই সীমান্ত বিল পাশ হওয়ার মধ্য দিয়ে শেষ হলো দীর্ঘ ৪১ বছরের প্রতীক্ষার। এই বিল পাশ হওয়ার ভেতর দিয়ে দুই দেশের মধ্যে আস্থা ও পরস্পরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, বিভিন্ন সময়ে অপ্রয়োজনীয় নানা কারণে এই বিল পাশ হতে অযথা বিলম্ব হয়েছে। বিলম্বে হলেও এই গুরুত্বপূর্ণ বিল পাশ হওয়ায় আমরা সন্তোষ প্রকাশ করছি। একই সাথে তিস্তাসহ ভারতের সাথে অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করারও আহ্বান জানাচ্ছি। বার্তা প্রেরক চন্দন সিদ্ধান্ত কেন্দ্রীয় দপ্তর বিভাগ

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..