Revolutionary democratic transformation towards socialism

সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে সিপিবির শোক


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ছাত্র জীবন থেকে প্রগতিশীল আন্দোলনের সাথে জড়িত শাহ আলমগীর সাংবাদিকদের স্বার্থে সংগঠন গড়ে তোলা ও তাদের স্বার্থ সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করেছেন। সাপ্তাহিক একতা’য় তাঁর কার্যক্রমসহ আন্দোলনে অবদান স্মরণীয় হয়ে থাকবে। মরদেহে সিপিবি’র শ্রদ্ধা নিবেদন আজ দুপুর ৩টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে প্রয়াত শাহ আলমগীরের মরদেহে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শ্রদ্ধা নিবেদন করে। এসময় সিপিবি নেতা সাজ্জাদ জহির চন্দন, রুহিন হোসেন প্রিন্স, মাহাবুবুল আলম, অর্ণব সরকার, মোসলেম উদ্দিন, নুরুল ইসলাম গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..