Revolutionary democratic transformation towards socialism

আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে সিপিবির শোক

বরেণ্য গীতিকার-সুরকার মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে সিপিবির নেতৃবৃন্দ বলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল মাত্র ১৫ বছর বয়সে অস্ত্র হাতে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের হাতে ধরা পড়ে নির্মম নির্যাতনের শিকার হন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কুখ্যাত যুদ্ধাপরাধী গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলায় সাক্ষ্য দেন তিনি। এরপর তাঁর ছোট ভাই আহমেদ মিরাজ খুন হন। মুক্তিযোদ্ধা বুলবুল মুক্তিযুদ্ধের প্রশ্নে ছিলেন দৃঢ় ও আপসহীন। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল বাংলাদেশের সংগীতে অনন্য ভূমিকা রেখেছেন। তিনি বাংলাদেশের সংগীতকে উচ্চ মাত্রায় নিয়ে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন যথার্থ দেশপ্রেমিক ও প্রতিভাবান সঙ্গীতজ্ঞকে হারাল। তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলের শোকসন্তপ্ত পরিবোরের সদস্যবৃন্দ ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..