Revolutionary democratic transformation towards socialism

সুবর্ণচরে গণধর্ষণকারী সরকারদলীয় ক্যাডারদের শাস্তি এবং সাভারে গার্মেন্ট শ্রমিক সুমন হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে -বাম গণতান্ত্রিক নারী সংগঠনসমূহ


সুবর্ণচরে সরকার দলীয় ক্যাডারদের দ্বারা গণধর্ষণ, সারাদেশে অব্যাহত নারী নির্যাতন ও খুন ধর্ষণ রাষ্ট্রে গণতন্ত্রহীনতা বিচার হীনতারই পরোক্ষ প্রভাব যার দরুণ এ সকল ঘটনার দায় দায়িত্ব রাষ্ট্রকে তথা সরকারকেই নিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আজ ৯ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক নারী সংগঠনসমূহের প্রতিবাদ সমাবেশে বক্তারা একথা বলেন। সারাদেশে অব্যাহত খুন, ধর্ষণ, নির্বাচন পরবর্তী সহিংসতা, ঢাকার গেন্ডারিয়ায় তিন বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ডেমরায় দুইজন কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যা, আশুলিয়ায় গার্মেন্ট নারী শ্রমিককে গণধর্ষণ ও হত্যা, সাতক্ষীরাসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণ নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সাভারে গার্মেন্ট শ্রমিক সুমন হত্যার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত

হয়। বক্তারা বলেন, সুবর্ণচরের ঘটনা কোনো বিচ্ছন্ন ঘটনা নয়, সারাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীরা আক্রান্ত হচ্ছে। ভোটারবিহীন জবরদস্তির নির্বাচনের মাধ্যমে জয়লাভ করার পর সরকার দলের সন্ত্রাসীরা বেপরোয়া সর্বত্র হামলা নির্যাতন শুরু করেছে। বক্তারা গতকাল সাভারে পুলিশের গুলিতে গার্মেন্ট শ্রমিক সুমন হত্যার তীব্র নিন্দা জানান। এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। বক্তাগণ বলেন, মূলত সমাজে নারীর অবস্থান কী হবে তা নির্ভর করে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গীর উপর। রাষ্ট্রের সর্বত্র বিচারহীনতা, গণতন্ত্রহীনতা, দুর্নীতি আজ নারীর জীবনকে নিরাপত্তাহীন করে তুলছে। নেতৃবৃন্দ অবিলম্বে ঘটে যাওয়া সকল ধর্ষণ নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বক্তারা আরও বলেন, নারীর ভোটাধিকার

তার গণতান্ত্রিক অধিকার। সারাদেশে নির্বাচনের পূর্বে নানা ধরনের ভয়-ভীতি প্রদর্শন করা হয়েছে। তাদের ভোট প্রদান করতে দেয়া হয়নি এবং তারপরে নানা ধরনের নির্যাতন করা হয়েছে। সরকারদলীয় ক্যাডাররা সারাদেশে সন্ত্রাসের অভায়রণ্য তৈরি করেছে। সুবর্ণচরের ধর্ষণকারী দলীয় ক্যাডার তার দাপটে হুমকিতে এলাকাবসী আগে থেকেই ক্ষিপ্ত ছিল। শুধু লোক দেখানো গ্রেফতার করলেই হবে না, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। শিক্ষাবিদ এ এন রাশেদার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি নারী সেলের লুনা নূর, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নীশিখা জামালি, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, নারী মুক্তি কেন্দ্র’র সহ-সভাপতি অ্যাড. সুলতানা আক্তার রুবি, নারী সংহতি সভাপতি শ্যামলী শীল, বিপ্লবী নারী ফোরাম-এর যুগ্ম আহ্বায়ক আমেনা আক্তার।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..