Revolutionary democratic transformation towards socialism

শ্রমিক হত্যার প্রতিবাদে বাম জোটের বিবৃতি শ্রমিক হত্যার বিচার আদায় করা হবে

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম আজ ৮ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার এক বিবৃতিতে শ্রমিক হত্যার প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, নতুন সরকার আন্দোলন দমন করতে শ্রমিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি আরো বলেন, এই শ্রমিক হত্যার বিচার আদায় করা হবে। বিবৃতিতে অবিলম্বে আন্দোলনরত গার্মেন্ট শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেয়ার আহবান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সরকার মালিকপক্ষের সাথে মিলে মজুরি বৃদ্ধির নামে শ্রমিকদের সাথে যে প্রতারণা করেছে তার পরিণতিতেই আজ দেশের সর্ববৃহৎ শিল্পখাতে তীব্র শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। নতুন মজুরি কাঠোমোতে হেলপারের মজুরি কিছুটা বৃদ্ধি পেলেও শিল্পের অধিকাংশ শ্রমিকের মজুরি যৎসামান্য বৃদ্ধি করা হয়েছে। অপারেটরদের মজুরি কোন কোন ক্ষেত্রে কমে গিয়েছে। গত দুই দিন আব্দুল্লাহপুর, দক্ষিণখান, গাজীপুর, সাভার এলাকায় শ্রমিকদের ওপর পুলিশ ও সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানান বাম জোটের সমন্বয়ক। তিনি অবিলম্বে দমন-পীড়ন বন্ধ করে প্রকৃত শ্রমিকপ্রতিনিধিদের সাথে আলোচনা এবং শ্রমিকপক্ষের ন্যায্য দাবি মেনে নেওয়ার মাধ্যমে সংকট সমাধানের দাবি জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..