বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে সিপিবি’র নেত্রকোণা জেলা সম্পাদকম-লীর সদস্য সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-২ (আটপাড়া-কেন্দুয়া) আসনের প্রার্থী অধ্যক্ষ আনোয়ার হাসানের ওপর সরকারি দলের ছত্রছায়ায় লালিত সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা, হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এ ধরনের হামলা করে কমিউনিস্ট ও তার নেতাকর্মীদের আন্দোলন থেকে পিছু হটানো যাবে না।
নেতৃবৃন্দ এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য গতকাল ৫ জানুয়ারি দুপুরে নিজ কর্মস্থল কলেজ থেকে বের হবার পর সরকার দলের ছত্রছায়ায় লালিত একদল সন্ত্রাসী অধ্যক্ষ আনোয়ার হাসানের ওপর রড দিয়ে হামলা চালায় তাকে জোরপূর্বক এক বাড়িতে আটকে রাখে, শারীরিকভাবে নির্যাতন করে ও হত্যার হুমকি দেয়।
Login to comment..