Revolutionary democratic transformation towards socialism

সর্বত্র নারী নিরাপত্তা নিশ্চিত কর সুবর্ণচরে গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি -সিপিবি নারী সেল


একাদশ জাতীয় সংসদ নির্বাচনী পরবর্তী সহিংসতার শিকার নোয়াখালীর চরজব্বার থানার সুবর্ণচরে পারুল বেগমের গণধর্ষণের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নারী সেল জাতীয় প্রেসক্লাবের সামনে আজ ৫ জানুয়ারি বিক্ষোভ কর্মসূচির অনুষ্ঠিত হয়। প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধ, সর্বত্র নারী নিরাপত্তা নিশ্চিত, দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি করেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রেসিডিয়াম সদস্য ও নারী সেলের আহ্বায়ক কমরেড

লক্ষ্মী চক্রবর্তী সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় নেতা লুনা নূর, অ্যাড. মাকসুদা আক্তার লাইলী, নারী শাখার নেতা রোকেয়া বেগম, অ্যাড. আইনুন নাহার লিপি, ছাত্র ইউনিয়ন নেতা কাজী রিতা প্রমুখ। প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন কমরেড লাকী আক্তার। মানববন্ধনে বক্তারা বলেন- দেশ ও জাতির সার্বিক উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর চরজব্বার থানার সুবর্ণচরের চরবা¹া গ্রামের পারুল বেগমকে স্থানীয়

আওয়ামী লীগের নেতাকর্মীরা পাশবিক নির্যাতন চালায়। একদিকে ভোট ডাকাতি করে নির্বাচনকে প্রহসনের নির্বাচনে পরিণত করেছে সরকার। ভিন্নমতকে দমন করতে ধানের শীষে ভোট দেয়ায় এই পাশবিক নির্যাতন চালায় ১০-১২ জন আওয়ামী সন্ত্রাসীরা। এই ঘটনা সমস্ত জাতির জন্য লজ্জা। যারা গ্রেফতার হয়েছেন তারা যেন আইনের ফাঁক দিয়ে বের না হয়ে যান, তার আহ্বান জানান নেতৃবৃন্দ। অবিলম্বে সেই নির্যাতকদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও দেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..