কাউন্সিলর প্রার্থী আবু তাহের বকুলের নির্বাচনী গণসংযোগে সিপিবি'র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমআসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সিপিবি-বাসদসহ বাম-প্রগতিশীলদের সমর্থিত ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলনের’ মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফীর (কাফি রতন) নির্বাচনী সমাবেশে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ বলেছেন, ঢাকা শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ঢাকার স্বাস্থ্যকর পরিবেশ এখন ইতিহাসের বিষয়। ময়লা, দুর্গন্ধ আর দুষণের নগরী এখন ঢাকা। পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ঢাকা গড়তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বামপন্থীদের সমর্থিত মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফীকে নির্বাচিত করতে হবে।
আজ ২১ এপ্রিল বিকেলে এছাড়া আগামীকাল বিকেল ৫টায় মোহাম্মদপুর বেড়িবাঁধে আলম মার্কেটের সামনে অনুষ্ঠিত জনসমাবেশে অধ্যাপক আকাশ এসব কথা বলেন। আরো বক্তব্য রাখেন মেয়রপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু, কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, ডা. দিবালোক সিংহ, কাউন্সিলর প্রার্থী নুরুজ্জামান, শ্রমিকনেতা আসলাম খান, যুবনেতা খান আসাদুজ্জামান মাসুম প্রমুখ।
অধ্যাপক আকাশ আরো বলেন, ঢাকার অর্থনৈতিক চাকাকে সচল
কাউন্সিলর প্রার্থী আবু তাহের বকুলের নির্বাচনী গণসংযোগে নেতৃবৃন্দ রাখতে সর্বাধিক ভূমিকা রেখে চলেছেন শ্রমজীবী মানুষ। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের অধিকারও নিশ্চিত করতে হবে। লুটেরা পরগাছাদের স্বার্থে নয়, গরিব-মেহনতি, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের স্বার্থে সিটি কর্পোরেশন পরিচালিত করতে হবে। সেজন্য সাধারণ মানুষের স্বার্থের পক্ষের প্রার্থী ক্বাফীকে নির্বাচিত করতে হবে।
আবদুল্লাহ আল ক্বাফী বলেন, নির্বাচিত হলে বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করে যাবো। আমার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমার সর্বোচ্চ শ্রম ও মেধা নিয়োগ করবো। নির্বাচনে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে।
আগামীকাল ২২ এপ্রিল ক্বাফীর নির্বাচনী প্রচারণা
সিপিবি-বাসদ সমর্থিত মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী আগামীকাল ২২ এপ্রিল সকাল ১০ টায় রায়েরবাজার হাইস্কুল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এছাড়া আগামীকাল বিকেল ৪.৩০টায় রায়েরবাজার মুক্তি সিনেমা হলের সামনে সমাবেশে আবদুল্লাহ আল ক্বাফী বক্তব্য রাখবেন।
বার্তা প্রেরক
খান আসাদুজ্জামান মাসুম
সমন্বয়ক, মিডিয়া সেল