Revolutionary democratic transformation towards socialism

ঢা.বি. ক্যাম্পাসে নারী নির্যাতনের প্রতিবাদে সিপিবি নারী সেলের বিক্ষোভ অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীর ওপর যৌন নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারী সেলের উদ্যোগে আজ ১৮ এপ্রিল সকালে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী সেলের আহ্বায়ক ও সিপিবি প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালন অনুষ্ঠানে নারীদের ওপর যৌন হয়রানীর ঘটনা রাষ্ট্রের ব্যর্থতা। বক্তারা এ যৌন সন্ত্রাসের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পুলিশ বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কীভাবে নারীর ওপর যৌন নির্যাতন হলো প্রশ্ন করে বক্তারা বলেন ঘটনার সময় দায়িত্বরত পুলিশকে ডেকে আনা যায় নি। বরঞ্চ পুলিশ সদস্যরা নির্বিকার বসে ঘটনা দেখছিল। বক্তারা দায়িত্বে অবহেলার জন্য পুলিশ সদস্যদের চিহ্নিত ও বিচার দাবি করেন। বক্তারা আরো বলেন, মৌলবাদী চক্র এই অনুষ্ঠান বানচালে নানা ফন্দি করে যাচ্ছে। এ ন্যাক্কারজনক ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার সুব্যবস্থা করার জন্যও সরকারের প্রতি জোর দাবি জানানো হয় সমাবেশ থেকে। সমাবেশে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, নারী সেলের অ্যাড. মাকসুদা আক্তার লাইলী, রাশিদা আক্তার রানু, সেলিনা হাই, লুনা নূর এবং ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী প্রমুখ। বার্তা প্রেরক মাকসুদা আক্তার লাইলী

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..