Revolutionary democratic transformation towards socialism

বাম গণতান্ত্রিক জোটের আহ্বান শহিদুল আলমসহ গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি দিন

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ আজ ৭ আগস্ট এক বিবৃতিতে দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রশিল্পী শহিদুল আলমের মুক্তি দাবি করেন। নেতৃবৃন্দ গ্রেপ্তারকৃত ছাত্রনেতা সজীব চৌহান, জোবাইদুল ইসলাম রনির মুক্তি দাবি করেন। চলমান ছাত্র আন্দোলন সম্পর্কে বিদেশি টেলিভিশনের সাথে সাক্ষাৎ প্রদানের কারণে শহিদুল আলমকে গ্রেফতার করে পুলিশী হেফাজতে যেভাবে নিগৃহীত করা হয়েছে তাকে সরকারের ফ্যাসিস্ট আচরণের বহিঃপ্রকাশ আখ্যায়িত করে নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ শহিদুল আলমের রিমান্ড বাতিল করে অবিলম্বে মুক্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ গত কয়েক দিনে পুলিশ ও ছাত্রলীগের হামলায় যে সকল ছাত্র-ছাত্রী আহত হয়েছে তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..