Revolutionary democratic transformation towards socialism

স্টিফেন হকিং-এর মৃত্যুতে সিপিবি’র শোক

কৃষ্ণগহ্বর এবং আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে কাজ করে পৃথিবী খ্যাত বিশিষ্ট পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং ৭৬ বছর বয়সে আজ মৃত্যুবরণ করেছেন। পদার্থবিদ্যার ইতিহাসে অন্যতম সেরা তাত্ত্বিক হিসেবে তিনি বিবেচিত হন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম স্টিফেন হকিং-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা এক বিবৃতিতে বলেন, শারীরিক অক্ষমতাকে রুখে দিয়ে স্টিফেন হকিং পদার্থবিদ্যায় যে তাত্ত্বিক অবদান রেখেছেন তা তাঁকে চিরস্মরণীয় করে রাখবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..