Revolutionary democratic transformation towards socialism

গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের উপর হামলায় সিপিবি-বাসদ-এর প্রতিবাদ

ছাত্রলীগ নেতার দায়েরকৃত মিথ্যা মানহানি মামলায় আজ সিএমএম আদালতে হাজিরা শেষে আদালত প্রাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাসীদের আক্রমণের শিকার হন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার ও সংগঠক সনাতন উল্লাস। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ এক বিবৃতিতে আদালত প্রাঙ্গনে ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে বলেন, ছাত্রলীগ নেতৃবৃন্দ মিথ্যা মামলা দায়ের করেছে এবং সে মামলায় আদালত কর্তৃক জামিন পাওয়ার পর তারা গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দের উপর যে হামলা চালিয়েছে তা আইনের শাসনের প্রতি হুমকি স্বরূপ। আদালত প্রাঙ্গনে শাসক দলের ছাত্র সংগঠনের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলছে। নেতৃবৃন্দ আদালত প্রাঙ্গনে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..