Revolutionary democratic transformation towards socialism

রানা প্লাজা হত্যাকাণ্ডের ৪ বছর পূর্তিতে সিপিবি নেতৃবৃন্দ ৪ বছরেও হত্যাকাণ্ডের বিচার না হওয়াটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে রানা প্লাজা হত্যাকাণ্ডের ৪ বছর পূর্তিতে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, একের পর এক গার্মেন্টে আগুনে পুড়ে, ভবন ধসে শ্রমিকের মৃত্যু হলেও, সরকার অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ৪ বছরেও রানা প্লাজা হত্যাকাণ্ডের বিচার হয়নি। অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়নি। উপরন্তু মালিকেরা মুক্তি পেয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিবৃতিতে নেতৃবন্দ আরো বলেন, শ্রমিকদের রক্ষায় সরকারের যেন কোনো দায় নেই। প্রধানমন্ত্রীর তহবিলে টাকা পড়ে থাকলেও, চিকিৎসার অভাবে, অনাহারে-অর্ধাহারে অনেক শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন। পঙ্গু শ্রমিকদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেই। শ্রমিকের জীবন নিয়ে মালিক আর সরকারকে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। বিবৃতিতে নেতৃবৃন্দ দাবি ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..