বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ আজ এক বিবৃতিতে গত ৭ এপ্রিল রাজশাহীর চারঘাটে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ফয়জুল হাকিম লালার ওপর সরকারি দলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জনগণের সমর্থন ছাড়াই ক্ষমতায় এসে বর্তমান সরকার পুলিশ ও মাস্তানদের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। পেশিশক্তির জোরে গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চাইছে সরকার ও সরকারি দল। কমরেড লালার ওপর এই হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, হামলা-নির্যাতন করে বামপন্থীদের কণ্ঠ রুদ্ধ করা যাবে না। তীব্র আন্দোলনের মধ্য দিয়েই সকল হামলার জবাব দিতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ কমরেড লালার ওপর হামলাকারী সরকারি দলের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।
Login to comment..