Revolutionary democratic transformation towards socialism

রোজার স্মরণসভায় কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ রোজা লুক্সেমাবার্গের সাম্রাজ্যবাদ ও সংশোধনবাদবিরোধী লড়াইয়ের প্রেরণা

বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের মহান নেতা, শীর্ষ মার্কসবাদী তাত্ত্বিক বিপ্লবী রোজা লুক্সেমবার্গ আজ থেকে ৯৮ বছর আগে ১৯১৯ সালে ১৫ জানুয়ারি জার্মান কট্টর জাতীয়তাবাদী মিলিশিয়াদের হাতে নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। রোজা লুক্সেমবার্গ সাম্রাজ্যবাদ ও সংশোধনবাদবিরোধী লড়াইয়ের এক অনন্য অসাধারণ চেতনা সঞ্চার করেছিলেন। সেই চেতনায় উদ্দীপ্ত হয়ে আজ আমাদের দেশে সাম্রাজ্যবাদবিরোধী লড়াইকে সংগঠিত করতে হবে। কমিউনিস্ট পার্টিকে যেকোনো ধরনের সংশোধনবাদী বিচ্যুতি থেকে রক্ষার জন্য কমরেড রোজার শিক্ষাকে আত্মস্থ করে রুখে দাঁড়াতে হবে। ১৫ জানুয়ারি রবিবার বিকেল ৪টায় পল্টনস্থ মুক্তিভবনের প্রগতি সেমিনার কক্ষে রোজা লুক্সেমবার্গের স্মরণে সিপিবি কেন্দ্রীয় নারী সেলের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাকসুদা আক্তার লাইলীর সভাপতিত্বে আলোচনাসভায় মূল আলোচক ছিলেন সিপিবি প্রেসিডিয়াম সদস্য কমরেড হায়দার আকবর খান রনো ও শাহীন রহমান। শুরুতেই রোজার উপর লিখিত প্রবন্ধ পাঠ করেন গার্মেন্ট শ্রমিক নেত্রী ও সিপিবির কেন্দ্রীয় নেতা কমরেড জলি তালুকদার। বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় নেত্রী লূনা নুর, নারী সেলের নেত্রী তাহমিনা ইয়াসমিন নীলা, ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..