Revolutionary democratic transformation towards socialism

খাপড়া ওয়ার্ড যোদ্ধা কমরেড রশিদউদ্দীন আবুর স্ত্রী আজিজা বেগমের মৃত্যুতে সিপিবি’র শোক


রাজশাহী জেলের অভ্যন্তরে খাপড়া ওয়ার্ডে ১৯৫০ সালের ২৪ এপ্রিল পুলিশের সঙ্গে লড়াইকারী কমরেড রশিদউদ্দীন আবুর স্ত্রী আজিজা বেগম গতকাল ২০ অক্টোবর রাতে ৮৪ বছর বয়সে ঢাকার এক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা প্রখ্যাত ব্যাংকার লীলা রশীদের মাতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অধ্যাপক এম এম আকাশের শাশুড়ি।  

আজ ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার এক শোক বার্তায় সিপিবি সভাপতি কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন আজিজা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, আজিজা বেগম তাঁর জীবদ্দশায় এ দেশের মানুষের শোষণ মুক্তির লড়াইয়ে সব সময় পাশে ছিলেন। তিনি ও তাঁর পরিবারের সদস্যবর্গ সমাজ প্রগতির লড়াইয়ে যে ভূমিকা রেখেছেন, তা গুরুত্বপূর্ণ ও অপরিসীম হিসেবে বিবেচিত হয়।  


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..