Revolutionary democratic transformation towards socialism

বিশিষ্ট প্রাবন্ধিক, শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে সিপিবির শোক


বিশিষ্ট প্রাবন্ধিক, শিক্ষাবিদ, বাংলা একাডেমির সভাপতি ও দেশের বুদ্ধিবৃত্তিক আন্দোলনের উজ্জ্বল ব্যক্তিত্ব অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন আজ ৫ জুলাই ২০২৬, রবিবার এক শোক বিবৃতিতে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন দেশের একজন বিশিষ্ট মনীষী, প্রাবন্ধিক ও গবেষক। বাংলা ভাষার সর্বস্তরে প্রয়োগ, মুক্তবুদ্ধির চর্চা, নিরপেক্ষ রাষ্ট্রচিন্তা এবং মননশীল সাহিত্য-গবেষণায় তাঁর অসামান্য অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর চিন্তা, গবেষণা ও লেখনী দেশের প্রগতিশীল বুদ্ধিবৃত্তিক চর্চাকে সমৃদ্ধ করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..