Revolutionary democratic transformation towards socialism

মে দিবসের বিপ্লবী প্রেরণায় উজ্জীবিত হয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে অগ্রসর করুন


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকশ্রেণিসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আগামীকাল ১ মে সারাদেশে লাল ঝান্ডা হাতে রাস্তায় নেমে আসার জন্য শ্রমিকশ্রেণির প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহান মে দিবসে নতুন করে শপথ নিয়ে শ্রমিকশ্রেণিকে সকল প্রকার শোষণ-নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তীব্র সংগ্রাম গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই শ্রমিকশ্রেণির অধিকার আদায় করে নিতে হবে। শ্রমিকশ্রেণির লাল ঝান্ডা ঊর্ধ্বে তুলে ধরতে হবে। মে দিবসের বিপ্লবী প্রেরণায় উজ্জীবিত হয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে অগ্রসর করতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে বন্ধ কল-কারখানা চালু, গার্মেন্টসহ সকল ক্ষেত্রের শ্রমিকদের শ্রমসময় ৮ ঘণ্টা, সকল সেক্টরে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রমআইন সংশোধন করে যুগোপযোগী করা, পর্যায়ক্রমে শ্রমিকদের জন্য রেশন ও বাসস্থানের ব্যবস্থা করা, মালিকশ্রেণির অবহেলাজনিত বিভিন্ন ঘটনায় নিহত-আহত শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান, ছাঁটাই-হামলা-মামলা-নির্যাতন বন্ধ করার দাবি জানান।


মে দিবসে সিপিবির কর্মসূচিঃ

মে দিবসে সকাল সাড়ে ৯ টায় কমরেড মণি সিংহ সড়কের মুক্তিভবনস্থ পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সমাবেশ অনুষ্ঠিত হবে। 

এছাড়াও সারাদেশে মে দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত হবে। 

কর্মসূচিতে সকলকে অংশগ্রহণ করার জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।  


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..