Revolutionary democratic transformation towards socialism

হয়রানিমূলক মিথ্যা মামলা বাতিল করে, অবিলম্বে শ্রমিকনেতা জালাল হাওলাদারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র গাজীপুর জেলা কমিটির সম্পাদক, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ও টিইউসির জাতীয় পরিষদের সদস্য, শ্রমিক নেতা জালাল হাওলাদারকে আজ ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সিপিবি’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। সিপিবির নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকনেতা জালাল হাওলাদারের মুক্তি দাবি করেন।

বিবৃতিতে সিপিবির নেতৃবৃন্দ বলেন, ঈদের আগে থেকেই শ্রমিকনেতা জালাল হাওলাদার স্টাইল ক্রাফট, টিএনজেড, মাহমুদ ফ্যাশন, মাহমুদ জিন্সসহ বিভিন্ন কারখানায় শ্রমিকদের বকেয়া আদায়ের আন্দোলনে যুক্ত ছিলেন। এছাড়াও দীর্ঘদিন যাবত শ্রমিকদের অধিকারর আদায়, শিল্প ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নে তিনি ভূমিকা পালন করে আসছেন। গাজীপুরের শ্রমিকদের দাবি আদায়ে কমরেড জালাল হাওলাদার একজন আপোষহীন নেতা। তাকে আজ তাঁর গ্রামের বাড়ি থেকে পুরাতন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বিবৃতিতে সিপিবির নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিকদের লড়াই সংগ্রামে জালাল হাওলাদার একজন পরীক্ষিত নেতা। জেলে ভরে, নির্যাতন করে সিপিবির নেতা-কর্মীদের জনগণের আন্দোলন থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আন্দোলনের মাধ্যমে সব ষড়যন্ত্র ও নিপীড়নের জবাব দেয়া হবে।

সিপিবির নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে কমরেড জালাল হাওলাদারকে মুক্তি দিতে  হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..