Revolutionary democratic transformation towards socialism

যুবনেতা, তরুণ কমিউনিস্ট কর্মী আসাদুজ্জামান আজিমের মৃত্যুতে সিপিবির শোক


সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ঢাকা মহানগর উত্তরের ১৪নং ওয়ার্ড শাখার সদস্য তরুণ কমিউনিস্ট কর্মী আসাদুজ্জামান আজিমের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড আজিমের অসময়ে চলে যাওয়া আমাদের পার্টি এবং যুব আন্দোলনের জন্য অপূরণীয় ক্ষতি। কমরেড আজিম পার্টির একজন সম্ভাবনাময় কর্মী ছিলেন। ছাত্র অবস্থায় ছাত্র আন্দোলনের পাশাপাশি গার্মেন্ট আন্দোলনের সাথেও তিনি যুক্ত হয়েছিলেন। পরবর্তীতে সুস্থ বিপ্লবী ধারার যুব সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়নকে গড়ে তোলার কাজে নিজেকে সম্পৃক্ত করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি যুব গণসংগঠনের সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
 
উল্লেখ্য, কমরেড আসাদুজ্জামান আজিম লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল ২৭ এপ্রিল, রাত ৯টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

কমরেড আজিমের প্রতি সিপিবির শ্রদ্ধাঞ্জলি

গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ২টায় সেনপাড়ার ভিশন মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সদস্য কমরেড আসাদুজ্জামান আজিমের মরদেহে পার্টির কাস্তে হাতুড়ি খচিত লাল পতাকা দিয়ে এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির চন্দন, ডাক্তার সাজেদুল হক রুবেল, মানবেন্দ্র দেবসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় তাকে রেড স্যালুট প্রদান ও কমিউনিস্ট আন্তর্জাতিক পরিবেশন করা হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..