Revolutionary democratic transformation towards socialism

সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ হোসেন মিয়াজির মৃত্যুতে সিপিবির শোক


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চাঁদপুর জেলার সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজীর বড় ভাই সাবেক ছাত্র ইউনিয়ন নেতা,  চাঁদপুর জেলা উদীচীর সহ-সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নতুনবাজার শাখার সদস্য মাহমুদ হোসেন মিয়াজির মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত মাহমুদ হোসেন মিয়াজীর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগে আজ বিকেল সাড়ে ৫টায় চাঁদপুরের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..