Revolutionary democratic transformation towards socialism

আন্দোলনরত মাধ্যমিক শিক্ষকদের সমাবেশে পুলিশী হামলার প্রতিবাদ


মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, শতভাগ উৎসবভাতা প্রদান, ন্যায্য বাড়ি ভাড়ার দাবিতে শান্তিপূর্ণ শিক্ষক আন্দোলনে গত ১৭ জুলাই রাতে পুলিশী হামলার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

নেতৃবৃন্দ বলেন, শিক্ষা ও শিক্ষা ব্যবস্থায় চরম বৈষম্য চলছে। স্বাধীনতার ৫২ বছর পরও মুক্তিযুদ্ধের চেতনায় একমুখি বৈষম্যমুক্ত শিক্ষানীতি হয়নি। শিক্ষায় বাজেট বরাদ্দ দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম। শিক্ষা নিয়ে ব্যবসা চলছে। এর বিরুদ্ধে দেশ, জাতি ও নিজেদের বাঁচার স্বার্থে শিক্ষক সমাজ লড়াই করছে।

শিক্ষকদের এই ন্যায়সঙ্গত আন্দোলনে সিপিবির সংহতি অব্যাহত থাকবে। অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নিতে হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..