Revolutionary democratic transformation towards socialism

সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষকনেতা আব্দুল মন্নানের মৃত্যুতে সিপিবি’র শোক


বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ কৃষকনেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুল মন্নান (৯৭) ১ জুন, ২০২৩ বৃহস্পতিবার বিকেলে মৃত্যুবরণ করেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে কৃষক নেতা কমরেড আব্দুল মন্নানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
 
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিভবনে কমরেড আব্দুল মন্নানের মরদেহে পার্টি ও বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড আব্দুল মন্নান এদেশের শ্রমিক-কৃষক আন্দোলনের একজন অন্যতম নিবেদিত প্রাণ নেতা ছিলেন। শ্রমিকনেতা হিসেবে চিনিকল শ্রমিকদের আন্দোলন সংগঠিত করেছেন বহুবার। একই সাথে আখচাষিসহ কৃষকদের অধিকার আদায়ের লড়াইকে সংগঠিত করেছেন। কৃষকদের দাবি আদায়ে তিনি ছিলেন একজন সাহসী কমরেড। কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতা সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে তার অবদান অস্মরণীয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..