Revolutionary democratic transformation towards socialism

বিরোধী রাজনৈতিক দলের ওপর নির্যাতন দমন-পীড়নের নিন্দা জানিয়েছে সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৯ সেপ্টেম্বর এক বিবৃতিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি, বাম জোট, সিপিবিসহ বিরোধী রাজনৈতিক দলের সভা, সমাবেশ, এমনকি মজুরির দাবি, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীদের ওপর সরকারি দলের সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর অব্যাহত হামলা, নির্যাতন, দমন-পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
 
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকারের স্বৈরাচারী, ফ্যাসিবাদী প্রবণতা এমন জায়গায় পৌঁছেছে যে, এরা হামলা-মামলা করে খান্ত হচ্ছে না। কোথাও কোথাও অফিস, বাড়ি-ঘর পর্যন্ত ভাঙচুর করা হচ্ছে। আক্রান্তদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, মামলার হুমকি দেওয়া হচ্ছে।
 
সরকারি দলের ছত্রছায়ায় সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুম পর্যন্ত ভাঙচুর করেছে। এসব সন্ত্রাসীদের আক্রমণে অনেক বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
 
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এসব ঘটনার মধ্য দিয়ে অব্যাহতভাবে ভয়ের রাজত্ব তৈরি করে সরকার ক্ষমতায় টিকে থাকতে চাইছে।

নেতৃবৃন্দ দমন-পীড়ন, হামলা-মামলা বন্ধ ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সচেতন দেশবাসীকে রাজপথে নেমে গণসংগ্রাম, গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..