Revolutionary democratic transformation towards socialism

মহালছড়িতে ৩৭টি আদিবাসী পরিবারের উপর হামলা বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সিপিবির ক্ষোভ, দোষীদের শাস্তি দাবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ৭ জুলাই ২০২২ এক বিবৃতিতে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে ৩৭টি আদিবাসী পরিবারের ওপর হামলা ও তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
 
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা জানতে পারলাম গত ২ জুলাই মহালছড়িতে আদিবাসীদের জায়গাজমি, সম্পত্তি দখল এবং জাতিগত নিষ্পেষণ চালানোর উদ্দেশ্যে স্থানীয় আদিবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে একের পর এক এ ধরনের হামলা, অপহরণের ঘটনা পাহাড়ে ঘটে চললেও আদিবাসীদের নিরাপত্তা সরকার নিশ্চিত করতে পারছে না।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করে বলেন রাষ্ট্রের সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। দেশের সর্বত্র সকল মানুষের নিরাপদ ও স্বাধীন জীবনযাপনের পরিবেশ জনগণের মৌলিক অধিকার।

বিবৃতিতে এসব অন্যায় নিপীড়নের বিরুদ্ধে, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ গণতান্ত্রিক সংগ্রাম গড়ে তুলতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..