Revolutionary democratic transformation towards socialism

নরসিংদীতে পোশাক পরা নিয়ে তরুণী লাঞ্চনার বিচার দাবিতে বাম গণতান্ত্রিক নারী সংগঠনসমূহের বিক্ষোভ


আজ সোমবার বিকাল চারটায় প্রগতিশীল নারী সংগঠনসমূহের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে নরসিংদীতে পোশাক পরা নিয়ে তরুণী লাঞ্চনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মাকসুদা আক্তার লাইলী এবং সঞ্চালনা করেন নারীমুক্তি কেন্দ্রের দপ্তর সম্পাদক তৌফিকা লিজা।


বক্তারা বলেন সমাজে নারীর কোনো নিরাপত্তা নেই। রাষ্ট্রের কোথাও মানুষের ন্যূনতম অধিকার নাই। স্বাধীনভাবে চলাফেরা তো দূরের কথা নিজের অধিকারের কথাই বলতে পারছে না। একজন কী পোশাক পরিধান করবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। অন্য কারও অধিকার নাই সে বিষয়ে কিছু বলার এবং নাগরিকের এ অধিকার রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।


বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বক্তারা মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠী এবং তাদের মদদদাতা রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

 

সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আশা আক্তার, বিপ্লবী নারী ফোরামের আমেনা বেগম, গার্মেন্ট ঐক্য ফ্রন্টের শবনম ফেরদৌসী। বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূর, জলি তালুকদার, লাকী আক্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ সবুজ, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক দীপক শীল প্রমুখ।


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..