Revolutionary democratic transformation towards socialism

আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে সিপিবি’র শোক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে অমর একুশের গানের রচয়িতা, একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, কলামিস্ট আব্দুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

 

বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত আব্দুল গাফ্ফার চৌধুরীর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।

 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তাঁর রচিত ভাষা আন্দোলনের স্মরণীয় গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী” সহ অসংখ্য রচনা দেশের অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্রের সংগ্রামের প্রেরণা হয়ে আছে।


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..