Revolutionary democratic transformation towards socialism

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৭ মার্চ পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখা ও ২৮ মার্চ হরতাল সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়ার আহ্বান সিপিবির

তেল, চাল, ডাল, চিনি, সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ন্যায্য মূল্যের দোকান ও রেশনিং চালু, সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত সারাদেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিক্ষোভ কর্মসূচি সফল ভাবে পালন করেছে।

টেকনাফ থেকে তেঁতুলিয়া সর্বত্র এসব দাবিতে সভা, সমাবেশ, পদযাত্রা, বিক্ষোভ হয়েছে।

সিপিবি সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে দাবি সপ্তাহের কর্মসূচি সফল করায় পার্টির সংশ্লিষ্ট সব শাখা, উপলো-জেলা কমিটি ও সচেতন দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ দাবি সপ্তাহের কর্মসূচি পালনে বরিশাল, খুলনা, নারায়ণগঞ্জ, সান্তাহারে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের বাধাদানের তীব্র নিন্দা জানিয়ে বলেন, বাধা দিয়ে, কমিউনিস্টদের জনস্বার্থের লড়াই থেকে পিছু হটানো যাবে না।

নেতৃবৃন্দ বাম গণতান্ত্রিক জোট আহূত ২৮ মার্চ এর হরতাল সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা নিতে এবং আগামী ২৮ মার্চ পর্যন্ত সারাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধি ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে সভা, সমাবেশ, পদযাত্রা, বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারাদেশে তৃণমূলে গিয়ে দাবি সপ্তাহের কর্মসূচিতে অংশ নেন।


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..