Revolutionary democratic transformation towards socialism

অন্তত:৩ কোটি কম আয়ের মানুষকে কম দামে তেল, চাল, চিনি সহ ৯টি পন্য পৌছে দাও : রুহিন হোসেন প্রিন্স


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পদাক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সাধারণ মানুষ শুধু কম খেয়েই বেঁচে নেই, দ্রব্যমূল্যে দিশেহারা হয়ে আহাজারি করছে। তিনি অনন্ত: ৩ কোটি কম আয়ের মানুষকে তেল, চাল, চিনি, ডাল, আটাসহ প্রয়োজনীয় ৯টি পণ্য কম দামে সরবরাহের দাবি জানান। 

তিনি তেলসহ নিত্যপণ্যের মূল্যে কমাতে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ, টিসিবির মাধ্যমে খাদ্যদ্রব্য আমদানি, সর্বত্র রেশনিং ও ন্যায্য মূল্যের দোকান চালু দাবি জানান। তিনি খাদ্য সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সরকারি নিয়ন্ত্রণে দক্ষ ও দুর্নীতিমুক্ত ব্যবস্থায় বিকল্প বাজার ব্যবস্থাপনা ছাড়া খাদ্য দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ করা যাবে না। তিনি উৎপাদন ও ক্রেতা সমবায় গড়ে তোলা এবং পরিবহনে চাদাবাজী বন্ধের দাবি জানান।
তিনি দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ও সাধারণ মানুষকে কমদামে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়ার দাবিতে আগামী ২৮ মার্চ দেশব্যাপি অর্ধ দিবস হরতাল পালনের আহ্বান জানান। 

আজ ১১ মার্চ ঢাকা মহানগরির শ্যামপুর এলাকায় বিক্ষোভে যোগ দিয়ে এসব কথা বলেন রুহিন হোসেন প্রিন্স। 

এছাড়াও বিক্ষোভ সপ্তাহের দ্বিতীয় দিনে রাজধানীর সহ দেশের বিভিন্ন এলাকায় ‘দাম কমাও, জান বাঁচাও’ দাবিতে পদযাত্রা, পথসভা, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্যামপুরের সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র সাধারণ সম্পদাক রুহিন হোসেন প্রিন্স,ঢাকা মহানগর দক্ষিনের সাধারণ সম্পাদক জলি তালুকদার, জাহিদ হোসেন খান, ফিরোজ আলম মামুন, এ কে এম বদিরুজ্জামান, আলমগীর হোসেন প্রমূখ।

সমাবেশ শেষে জুরাইন এলাকায় পদযাত্রা অনুষ্ঠিত হয়।


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..