Revolutionary democratic transformation towards socialism

রেশনিং চালু, পর্যাপ্ত ন্যায্য মূল্যের দোকান, টিসিবি’র বিক্রি বাড়ানো, কঠোর হাতে সিন্ডিকেট দমনের দাবি সিপিবি’র


তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ১০ মার্চ থেকে দেশব্যাপী সপ্তাহজুড়ে বিক্ষোভ শুরু করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। 

আজ বিকেলে ঢাকার কাঠালবাগান বাজারে সিপিবি আয়োজিত বিক্ষোভে যোগ দিয়ে সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকারের ভুলনীতির কারণে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। সরকার জনগণের স্বার্থ না দেখে ব্যবসায়ী ও লুটেরাদের স্বার্থ দেখছে। তিনি সরকারি উদ্যোগে নিত্যপণ্য রাখার স্টক গড়ে তোলা, রেশনিং চালু, পর্যাপ্ত ন্যায্য মূল্যের দোকান ও টিসিবি’র বিক্রি বাড়ানোর দাবি জানান। তিনি কঠোর হাতে সিন্ডিকেট দমনের আহ্বান জানিয়ে বলেন, ক’জন ‘খাদ্য বিধাতা’কে অনুনয় বিনয় করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। 
তিনি বলেন, মুক্ত বাজারের নামে লুটপাটের বাজার চলছে। গত সপ্তাহে তেলসহ দ্রব্যমূল্যের অহেতুক বৃদ্ধিতে হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। তিনি গ্যাসের দাম বাড়ানোর জন্য অনুষ্ঠেয় গণশুনানী বন্ধ এবং গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধেরও দাবি জানান। 
কাঠালবাগান বাজারের বিক্ষোভে সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় সদস্য জলি তালুকদার, মানবেন্দ্র দেব, ঢাকা দক্ষিণের নেতা আক্তার হোসেন, শংকর আচার্য, মনীষা মজুমদার, শরীফুজ্জামান শরীফ, আব্দুল কুদ্দুস প্রমূখ নেতৃবৃন্দ।

বিক্ষোভের পর পদযাত্রা করে সিপিবি নেতা-কর্মীরা এসব দাবিতে জনগণকে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান। 


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..