Revolutionary democratic transformation towards socialism

শ্রীলঙ্কার বামপন্থী দল পিপলস লিবারেশন ফ্রন্ট (জেভিপি) নেতৃবৃন্দের সঙ্গে সিপিবি নেতৃবৃন্দের বৈঠক

আজ ৭ মার্চ সকাল ৯টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কার্যালয়ে শ্রীলঙ্কার বামপন্থী দল পিপলস লিবারেশন ফ্রন্ট (জেভিপি) নেতৃবৃন্দের সঙ্গে সিপিবি নেতৃবৃন্দের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. ফজলুর রহমান, কমরেড অ্যাড. হাসান তারিক চৌধুরী, কমরেড মানবেন্দ্র দেব সভায় উপস্থিত ছিলেন। 

জেভিপির সাধারণ সম্পাদক কমরেড তিলভিন সিলভা, জেভিপির কেন্দ্রীয় নেতা কমরেড বিমল রত্নায়েকে শ্রীলঙ্কান পার্টির প্রতিনিধিত্ব করেন। বৈঠকে দুই পার্টির নেতৃবৃন্দ দুই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় সম্পর্কে আলোচনা করেন। তারা বামপন্থী শক্তিকে সংহত করে এই অঞ্চলের মেহনতি মানুষের মুক্তির সংগ্রামকে আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন। নেতৃবৃন্দ দুই পার্টির আন্তঃসম্পর্ক আগামী দিনে আরও দৃঢ় ও জীবন্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..