আজ ৩১ ডিসেম্বর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)’র সাবেক সভাপতি, ব্রিটিশবিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক, টংক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের উপদেষ্টা, আজীবন বিপ্লবী কমরেড মণি সিংহের ৩১তম মৃত্যুবার্ষিকীতে পোস্তগোলাস্থ শ্যামপুর মহাশশ্মানে কমরেড মণি সিংহের স্মৃতির প্রতি সকাল ৮টায় তার সমাধি বেদীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও সিপিবি সূত্রাপুর থানা কমিটি, ৪৩ নং ওয়ার্ড শাখা, ৪৫-৪৬ নং ওয়ার্ড শাখা, শ্যামপুর থানা শাখা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর কমিটি, বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি, কবি নজরুল কলেজ শাখা, প্রীতিলতা বিগ্রেড সূত্রাপুর, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি, সূত্রাপুর থানা, যাত্রাবাড়ী থানা, বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটি, টিইউসি সূত্রাপুর অঞ্চল, ডিএসকে, উদীচী গেন্ডারিয়া শাখা কমিটি পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে এই মহান বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সূত্রাপুর থানা সিপিবির সভাপতি কমরেড আবু তাহের বকুলের সভাপতিত্বে ও কমরেড বিকাশ সাহার সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, ডিএসকের পরিচালক সামসুল আলম, সিপিবি সূত্রাপুর থানা কমিটির সাধারণ সম্পাদক কমরেড গোলাম রাব্বী খান, ক্ষেতমজুর নেতা কমরেড মোতালেব হোসেন, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, টিইউসি সূত্রাপুর অঞ্চলের নেতা কমরেড সাইফুল ইসলাম সমীর, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজ আদনান রিয়াদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপক শীল প্রমুখ নেতৃবৃন্দ।

justify;">কমরেড শাহ আলম বলেন, কমরেড মণি সিংহ আমাদের পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। উপমহাদেশের কিংবদন্তী কমিউনিস্ট পার্টি গড়ে তোলায় কমরেড মণি সিংহর অতুলনীয় অবদান ছিল। জমিদারের উত্তরাধিকার হয়েও তিনি শ্রেণীচ্যুত হয়ে শ্রেণীসংগ্রামের পথ বেছে নেন। তিনি তার জীবনের সাথে মার্কসবাদ ও লেনিনবাদের চর্চার সমন্বয় করে প্রকৃত কমিউনিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার ত্যাগ ও সংগ্রাম আমাদের অনুসরণ করতে হবে। বাংলাদেশের কৃষক-ক্ষেতমজুর ও মেহনতি মানুষের মুক্তির জন্য তিনি যে সংগ্রাম শুরু করেছিলেন আজ তা এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য।
বক্তারা বলেন, বিদ্যমান পরিস্থিতি বদলাতে হবে, দেশে যে দুঃশাসন চলছে অব্যবস্থাপনা চলছে তা আর চলতে দেয়া যায় না। শোষণ আজ তীব্র থেকে তীব্রতর। শ্রমিক তার অধিকার চাইলে তাকে গুলি করা হচ্ছে। দুর্নীতি করে হাজার কোটি টাকা পাচার করা হচ্ছে। দেশের নির্মাতা মেহনতি মানুষ তার ন্যায্য হিস্যা পাচ্ছে না। উন্নয়নের নামে চলছে মেগা লুটপাট। জাতীয় সম্পদে লুটপাট চলছে। এক কথায় দেশে এই দুঃসাশন হঠানো ছাড়া কোন উপায় নেই। ব্যবস্থা বদলাতে হবে তাই কমিউনিস্টদের আরো বেশি মেহনতি সাধারণ মানুষদের মাঝে যেতে হবে। বিকল্প গড়তেই হবে। সমাজতন্ত্রের লক্ষে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন করতেই হবে। আসুন আজ মণি সিংহের ৩১ তম মৃত্যুবাষির্কীতে এই শপথ আমরা নিয়ে এগিয়ে যাই।
স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন সিপিবি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড মিহির ঘোষ, কমরেড কাফি রতন, প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় নেতা কমরেড শামসুজ্জামান হীরা, কমরেড হাবিব ই্মন। কর্মসূচীর শুরুতেই কমরেড মণি সিংহের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গাওয়ার মধ্যে দিয়ে স্মরণ সভা সমাপ্ত করা হয়।