ভাষাসংগ্রামী, নজরুল গবেষক, জাতীয় অধ্যাপক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)‘র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ভাষা আন্দোলন, নজরুল গবেষণাসহ মুক্তিযুদ্ধের ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সিপিবি নেতৃবৃন্দ ড. রফিকুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।