Revolutionary democratic transformation towards socialism

গ্রেফতারকৃত ৭ ছাত্রনেতার জামিন নামঞ্জুরে বাম গণতান্ত্রিক জোটের ক্ষোভ

কারাভ্যন্তরে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে গ্রেফতারকৃত ৭ ছাত্রনেতার জামিন আজ ৩ মার্চ আদালত কর্তৃক নামঞ্জুর করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাম গণতান্ত্রিক জোট, কেন্দ্রীয় পরিচালনা পরিষদ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের যাতাকলে মৃত্যু হয়েছে লেখক মুশতাক আহমেদের। নয় মাসের অধিক সময়ে ছয়বার নামঞ্জুরের পর আজ কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোরের জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল মুশতাক হত্যার প্রতিবাদকারী খুলনার শ্রমিকনেতা রুহুল আমিনের জামিনও নামঞ্জুর হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, বিরুদ্ধ মত দমনের জন্য প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে সরকার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না।

নেতৃবৃন্দ অবিলম্বে মামলা প্রত্যাহার করে ৭ ছাত্রনেতা ও শ্রমিকনেতা রুহুল আমিনকে অবিলম্বে মুক্তি দেয়ার জোর দাবি জানান।

Print Printer friendly version.

Login to comment..