সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে সিপিবি’র শোক
Posted: 24 ফেব্রুয়ারী, 2021
বিশিষ্ট লেখক, সংবাদিক, প্রগতিশীল সমাজকর্মী সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম গভীর শোক জানিয়েছেন।
আজ ২৪ ফেব্রুয়ারি ২০২১, এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সৈয়দ আবুল মকসুদ সাংবাদিক হিসেবে ছিলেন আপসহীন, লেখক হিসেবে ছিলেন নিষ্ঠাবান। তিনি পরিবেশ রক্ষা ও নিরাপদ সড়ক আন্দোলনের সামনের সারির সংগ্রামী ছিলেন। তিনি সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ে ছিলেন অকুতোভয় সেনানী।
নেতৃবৃন্দ বলেন, তিনি তাঁর লেখনী ও সংগ্রামী কর্মকাণ্ডের জন্য জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
নেতৃবৃন্দ তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।