সরকারের প্রতি বাম গণতান্ত্রিক জোটের আহ্বান
আল জাজিরা টেলিভিশনে উত্থাপিত ঘটনাগুলোর সত্যনিষ্ঠ বিবরণ শ্বেতপত্রের মাধ্যমে দেশবাসীকে অবহিত করুন
Posted: 04 ফেব্রুয়ারী, 2021
গত পহেলা ফেব্রুয়ারি ২০২১, আল জাজিরা টেলিভিশনে প্রধানমন্ত্রী, সেনাপ্রধান ও পুলিশপ্রধানকে নিয়ে সম্প্রচারিত একটি প্রতিবেদন বিষয়ে বাম গণতান্ত্রিক জোট, কেন্দ্রীয় পরিচালনা পরিষদ আজ ৪ ফেব্রুয়ারি সংবাদপত্রে প্রকাশের জন্য নিন্মলিখিত বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদ মোবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউসিএলবি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ বিষয়ে আল জাজিরা টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। নেতৃবৃন্দ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইএসপিআর প্রদত্ত বিবৃতি জনমানসে সৃষ্ট উদ্বেগ নিরসনে সক্ষম হয়নি।
নেতৃবৃন্দ বলেন, স্বচ্ছতার স্বার্থে প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। নেতৃবৃন্দ, প্রতিবেদনে উত্থাপিত ঘটনাগুলোর সত্যনিষ্ঠ বিবরণ শ্বেতপত্রের মাধ্যমে দেশবাসীকে অবহিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।