ফেরদৌস আহমেদ কোরেশীর মৃত্যুতে সিপিবির শোক
Posted: 01 সেপ্টেম্বর, 2020
রাজনীতিক ফেরদৌস আহমেদ কোরেশীর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম শোক প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ফেরদৌস আহমেদ কোরেশী ছিলেন মুক্তিযোদ্ধা। ৬৯-এর গণঅভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।