স্বাস্থ্য বুলেটিন সম্প্রচার বন্ধের সিদ্ধান্তে সিপিবি’র ক্ষোভ

Posted: 12 আগস্ট, 2020

সরকার কৃর্তক স্বাস্থ্য বুলেটিন সম্প্রচার বন্ধের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম আজ ১২ আগস্ট এক বিবৃতিতে বলেন, চীনে করোনা ভাইরাস সক্রমণের পর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর ফেব্রুয়ারি মাস থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর সামনে হালনাগাদ তথ্য উপস্থাপন করার প্রচেষ্টা নেয় যা পরবর্তীতে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রাত্যহিক বুলেটিনে রূপান্তরিত হয়। এ বুলেটিনের উপর পরিপূর্ণ আস্থা না থাকলেও দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে দেশবাসী একটা ধারণা পেতেন। সেখানে নানা ধরনের পরামর্শে উপকৃত হতেন ভীতসন্ত্রস্ত মানুষ। নেতৃবৃন্দ বলেন, আজ ১২ আগস্ট, বুধবার থেকে বুলেটিন সম্প্রচার বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ একটা গণআকাক্সক্ষার বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করল। নেতৃবৃন্দ বলেন, সরকারের এ সিদ্ধান্তে মানুষ হতাশ, যেখানে বহুল প্রচারের মাধ্যমে মানুেেষর মধ্যে করোনা ভাইরাস নিয়ে যে শৈথল্য দেখা দিয়েছে তা কাটিয়ে উঠে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন ছিল যখন সবচেয়ে জরুরি তখনি সরকার মানুষের কাছে তথ্য লুকানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে মানুষের মধ্যে আরো শিথিলতা দেখা দিবে ফলশ্রুতিতে বাড়বে করোনা সংক্রমণের পরিমাণ। নেতৃবৃন্দ পুনরায় প্রতিদিন স্বাস্থ্য বুলেটিন প্রচারের জন্য সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি আহ্বান জানান।