প্রখ্যাত কমিউনিস্ট নেতা কমরেড মীর্জা সামাদের প্রয়াণে সিপিবি’র শোক

Posted: 28 মে, 2015

প্রখ্যাত কমিউনিস্ট নেতা কমরেড মীর্জা সামাদের প্রয়াণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পঞ্চাশের দশকে কমিউনিস্ট পার্টির প্রকাশ্য টিমের সম্পাদক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তখনকার সেই ঝুঁকিপূর্ণ সময়ে তিনি জীবনের ঝুঁকি নিয়ে পার্টি ও দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভাষা আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনে তাঁর অগ্রবর্তী ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এদেশের কমিউনিস্ট আন্দোলনে বিশেষ ভূমিকা রেখে গেছেন। আমৃত্যু তিনি ছিলেন সিপিবি’র একজন। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, কমরেড মীর্জা সামাদের প্রয়াণে দেশ একজন পরীক্ষিত সৈনিককে হারালো। কমিউনিস্ট আন্দোলন হারালো এক নির্ভরযোগ্য নেতাকে। তাঁর বিপ্লবী জীবন থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে বিপ্লবী আন্দোলনকে অগ্রসর করতে হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, আজ ২৮ মে বার্ধক্যজনিত কারণে ঢাকায় কমরেড মীর্জা সামাদ মৃত্যুবরণ করেন। বার্তা প্রেরক চন্দন সিদ্ধান্ত কেন্দ্রীয় দপ্তর বিভাগ