শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে নির্বাচনী প্রচারাভিযান শুরু করবে সিপিবি
Posted: 07 ডিসেম্বর, 2018
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার কাজের প্রথম দিন আগামী ১১ ডিসেম্বর ২০১৮ দেশের বিভিন্ন সংসদীয় আসনের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার অভিযান শুরু করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রার্থীগণ।
কেন্দ্রীয়ভাবে আগামী ১১ ডিসেম্বর, সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় প্রার্থীগণ তাদের নির্বাচনী প্রচার অভিযান শুরু করবে।