সুবহানের ফাঁসির রায়ে সিপিবি’র সন্তোষ, দ্রুত কার্যকর করার দাবি সকল যুদ্ধাপরাধীর ফাঁসি এবং জামাত নিষিদ্ধ চাই

Posted: 18 ফেব্রুয়ারী, 2015

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ আজ এক বিবৃতিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামাতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের মৃত্যুদন্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ এই রায়সহ ইতিমধ্যে ঘোষিত সকল রায় অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা হচ্ছে। ফলে দেশবাসীর মনে নানা সংশয় কাজ করছে। দেশবাসীর সংশয়ের কারণ হচ্ছে সরকারের নানা রাজনৈতিক হিসাব-নিকাশ ও দ্যোদুল্যমানতা। সকল যুদ্ধাপরাধীকে ফাঁসি দিতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, ব্যক্তির পাশাপাশি যেসব রাজনৈতিক দল ও শক্তি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন সাম্রাজ্যবাদসহ যেসব দেশ ও মহল যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল, তাদেরও বিচার করতে হবে। আদালত কর্তৃক যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে ঘোষিত জামাত-শিবিরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা এবং জামাতকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে দেশকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনতে হবে। তার জন্য আমরা সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। বার্তা প্রেরক কেন্দ্রীয় দপ্তর বিভাগ