ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক বরেণ্য সমাজবিজ্ঞানী অধ্যাপক এ কে এম সাদ উদ্দিন (৯০) এর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন করেছে।
আজ ১৫ মে ২০২৬, শুক্রবার এক শোক বার্তায় সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক এ কে এম সাদ উদ্দিন সাম্রাজ্যবাদবিরোধী, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও স্বৈরাচারবিরোধী প্রগতিশীল আন্দোলনের একজন অন্যতম সংগঠক ছিলেন। তিনি প্যালেস্টাইন সংহতি আন্দোলনসহ গণমানুষের অসংখ্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তাঁর অবদান স্মরণীয়।
উল্লেখ্য তিনি ১৯৫৮-১৯৬২ পর্যন্ত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।